সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দরবার শরীফের নিয়ন্ত্রনাধীন ‘ বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ’ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলার ফকিরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক সহ উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশে উপস্থিত হয়।

ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির সভাপতি আলহাজ মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ¦ মোঃ তাছাফুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (স:) এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ খাদেমুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান অনু, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে বিশ্ব মানবতার কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের খাদেম আলহাজ সুফি মোঃ আব্দুল গণি। অপরদিকে উপজেলার বিভিন্ন মসজিদ,মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit