শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তামিম ইস্যুতে এবার মুখ খুললেন আশরাফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দলে না থাকা ও ফেসবুকে ভিডিও বার্তা দেওয়া সবকিছু মিলিয়ে বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল।

শুধু তাই নয়, তামিম ইস্যুটি দেশের ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। এনিয়ে চলছে সব মহলে আলোচনা সমালোচনা। এবার তামিম ইস্যুতে কথা বলেছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। 

সাবেক এ ক্রিকেটার বলেন, গণমাধ্যমের সঙ্গে তামিম এভাবে কথা না বললে ব্যাপারটি অন্যরকম হত। বাঁহাতি এই ওপেনার নিজ থেকেই বিভ্রান্তি তৈরি করছিল বলেও মন্তব্য করেন আশরাফুল। 

আশরাফুল বলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোনো ক্রিকেটার পুরোপুরি ফিট না থাকলে তাকে দলে রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। 

২০১১ ও ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, ‘শুরু থেকেই মিডিয়াতে দেখেছি যে তামিম পুরোপুরি ফিট না। এক ম্যাচ খেলে আবার বিশ্রামে চলে গেছেন। বিশ্বকাপেও সবগুলো ম্যাচ পাবে কিনা নিশ্চিত না। অতীতেও আমরা দেখেছি মাশরাফিকে ২০১১ বিশ্বকাপে এভাবে নেওয়া হয়নি। ২০১৯ বিশ্বকাপে তাসকিনকেও নেওয়া হয়নি।

তামিম যেখানেই যাচ্ছিল নিজ থেকেই বিভ্রান্তি তৈরি করছিল বলে মন্তব্য করেন আশরাফুল। 

টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন, তামিমের জায়গায় যারা সুযোগ পেয়েছে তাদের একদমই পারফরম্যান্স নাই। টিম ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে যারা শতভাগ ফিট, সবগুলো ম্যাচে যাদের পাব তাদেরই বিবেচনা করব।’

 

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit