শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের মাঝে স্থপতি আবু রায়হান রুবেলের ফুটবল বিতরণ

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি : পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রসারে উপহার স্বরূপ শিক্ষার্থীদের মাঝে ফুটবল প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী স্থপতি আবু রায়হান রুবেল।এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অবদান তুলে ধরে আলোচনা ও মতবিনিময় করেন।

স্থপতি আবু রায়হান রুবেল দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয়, দ্বীপচর দেয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীপচর দেওয়ানপাড়া উচ্চ বিদ্যালয়, দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোগাছি স্কুল এ্যান্ড কলেজ, খয়েরসুতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়ি ভাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়ি ভাউডাঙ্গা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি করে ফুটবল বিতরণ করেন।

এসময় পৌর আওয়ামী লীগ নেতা মোল্লা মাহমুদ, প্রকৃতি নৈস্বর্গ প্রেমিক রুহুল আমিন সিদ্দিক রুমেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি গোলাম হাসনায়েন কোয়েল, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল, ইঞ্জি. মেহেদি হাসান বিপ্লব, নাসির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, যুবায়ের খন্দকার বিশালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit