শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দেশে আসছে এআইয়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সিনেমা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে মানব অস্তিত্বের জন্য হুমকি হবে কিনা এমন ধারণাকে সামনে রেখে সম্প্রতি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গ্যারেথ এডওয়ার্ডস নির্মাণ করলেন ‘দ্য ক্রিয়েটর’। আগামী ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি।  বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত বিষয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অগ্রসরমান এ প্রযুক্তির সুবিধা-অসুবিধা নিয়ে গবেষণা চলছে প্রচুর। একটা সময় এটি মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিনা এ নিয়ে রীতিমত বিতর্ক হচ্ছে। বিশেষজ্ঞরা এখানে বিভক্ত মতামত দিচ্ছেন।

আশঙ্কার বিষয়টি হচ্ছে, উন্নত এআই সিস্টেমে ব্যাপক ক্ষতি হতে পারে। যেমন বিষাক্ত কোনো কিছু বা ভাইরাস ছড়ানো বা মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার মতো পথ বেছে নিতে পারে। গবেষকদের আশঙ্কা, ভবিষ্যতের এআইয়ের নিজের উদ্দেশ্য থাকতে পারে। এসব উদ্দেশ্য এর নির্মাতাদের চেয়ে পৃথক কিছু হয়ে উঠতে পারে। এমন আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এ থেকেই এআই নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আসতে শুরু করেছে।

বাস্তবিক এই চিন্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে ‘দ্য ক্রিয়েটর’ নির্মাণ করেছেন গ্যারেথ এডওয়াথ। মানবজাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিগুলোর মধ্যে একটি ভবিষ্যত যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমার গল্প। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। অন্যান্য চরিত্রে রয়েছেন জেমা চ্যান, কেন ওয়াটানাবে, স্টারগিল সিম্পসন, অ্যালিসন জ্যানি প্রমুখ।

বিষয়বস্তুর কারণে সিনেমাটি ইতোমধ্যেই আলোচনার সৃষ্টি করেছে। ট্রেলার দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। সায়েন্স ফিকশন সিনেমার দুনিয়া এটি ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করছেন কেউ কেউ।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit