বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ডোমারে শারদীয় দূর্গপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শারদীয় দূর্গপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে ডোমার থানা পুলিশ।

ডোমার থানা আয়োজিত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ডোমার থানা হলরুমে থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী’র সভাপতিত্বে এসআই আমজাদ হোসেনের সঞ্চালনায় ওসি (তদন্ত) মাসুদ করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাধারন সম্পাদক দেবব্রত রায় তপু, সাবেক সভাপতি রাম কৃষ্ণ বর্মন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক দিলিপ কুমার মুখোপাধ্যায়, সনাতন ধর্মিয় নেতা অশোক কুমার আগরওয়ালা, জগবন্ধু রায়, সত্যেন্দ্র্রনাথ সরকার, বিট অফিসার এসআই কাওছার আলী, রেজানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ডোমার কেন্দ্রীয় সন্ন্যাসী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জিত মানি রনো, সংগঠক প্রদিপ শর্ম্মা, শুভ ভৌমিকসহ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি /সম্পাদক ও থানার বিট পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, উপজেলায় মোট ১শত ৫টি মন্ডপে পূজা উদযাপন চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনের পাশাপাশী আনসার ও ভিডিপির সদস্যগণ মাঠে থাকবে এবং প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি বসানো হবে। সুন্দর ও সুষ্টভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit