বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ডোমারে মোটর সাইকেলের কাগজ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণে পুলিশের বিশেষ অভিযান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের আদেশক্রমে নীলফামারী জেলার ডোমার উপজেলায় মোটর সাইকেলের কাগজপত্র ও হেলমেট পরিধান নিশ্চিতকরণে ডোমার থানা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার এর নের্তৃত্বে, ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম, এটিএএসআই সাজ্জাদ হোসেন, ফিরোজ পারভেজসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন। অভিযানে মোটর সাইকেলের চালক ও আরহীর হেলমেট না থাকা, চালকসহ তিন জন আরহী এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১০জন ব্যক্তির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার বলেন, হেলমেট ছাড়া কেউ মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাসহ জীবনহানি ও অঙ্গহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের কাছে সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করতে পরামর্শ প্রদান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit