বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ইসরায়েলি নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি এবং আরব-আমেরিকান ভ্রমণকারীদের নিন্দা এবং উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে। 

বুধবার এক বিবৃতিতে  যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগ বলেছে, ইসরায়েলকে ভিসা ছাড় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এই কর্মসূচির আওতায় ইসরায়েলি নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভ্রমণ করতে পারবেন। 

আন্তর্জাতিক পরাশক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসেরায়েলের সুসম্পর্ক দীর্ঘদিনের। 

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমান ও আরব বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি বিরূপ আচরণের অভিযোগ রয়েছে।পারমাণবিক শক্তিচর্চা ও অস্ত্র মজুদ এবং মানবতা বিরোধী হত্যাযজ্ঞসহ অনেক অভিযোগে কিছুদিন পরপরই সমালোচিত হতে হয় দেশটিকে। এরপরেও ইসরায়েল নাগরিকদের জন্য এই সুযোগ দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit