বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার বিকেলে নরসিংদী মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। এতে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে আইনশৃঙ্খলা বিষয়ক নানা তথ্যসহ, অভাব, অভিযোগ  ‍শোনেন এবং এসবের বিষয়ে তাৎক্ষণিক জবাব দেন।

এসময় তিনি কিশোর গ্যাংসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেঁটাযুদ্ধসহ মামলা সংক্রান্ত জটিলতা, মামলার সফলতা নিয়ে আলোচনা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন, চৌয়ালা টেক্সটাইল শিল্পমালিক সমিতির সভাপতি মমিনুর রহমান আপেল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit