বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যে ফোনের পর বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে নিয়ে গত দুই দিন মিডিয়া পাড়ায় কত নাটকই না হয়ে গেল। তাকে ছাড়া বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে হচ্ছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শূলে চড়াচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানকে। অনেকেই ধুঁয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। পরিস্থিতি যখন এমনই, তখন ভিডিও বার্তা নিয়ে ফেসবুকে হাজির জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম।

নিজের ভিডিও বার্তায় তামিম গত কিছুদিন ধরে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই বর্ণনা করেছেন। জানিয়েছেন একজনের বোর্ডের একজনের ফোন কলের পর তিনি তাকে বিশ্বকাপ দলে না রাখার কথা বলেছিলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার, কিংবা খেললেও মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দিয়েছেন- গণমাধ্যমের এমন খবরের অনেকটা সত্যতা মিলেছে তামিমের কণ্ঠেও। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘তার একদিন পর বোর্ডের টপ লেভেলের একজন ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে। তুমি প্রথম ম্যাচ খেলো না।’

এরপর দেওয়া হয় মিডল অর্ডারে ব্যাট করার শর্ত। তামিম তা মেনে নেননি, বরং বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ান, ‘আমার পক্ষে এসব নেওয়া সম্ভব না। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনোদিন ৩-৪ এ ব্যাটিং করিনি। এমন যদি হতো ৩-৪ এ ব্যাট করি। স্বভাবতই আমি ভালোভাবে নেইনি। উত্তেজিতও হয়ে পড়েছিলাম। তাই বলেছি এসব নোংরামির মধ্যে আমি থাকতে পারব না। দরকার হয় আমাকে বিশ্বকাপ দলের সঙ্গে পাঠাইয়েন না।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit