বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

যেটা হয়ে গেছে সেটা কালকে শেষ: সুজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বিকাল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। 

বিশ্বকাপের উদ্দেশে টাইগাররা দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তামিমের বাদ পড়া এবং তাকে নিয়ে এত আলোচনাকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি। 

টিম ডিরেক্টর বলেন, কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সব সময়ই ছিল। যেটা হয়ে গেছে, সেটা কালকে শেষ। আজকে নতুন একটা দিন শুরু করেছি। আমি বিশ্বাস করি, ছেলেরা সেভাবে আত্মবিশ্বাসী থাকবে।

খালেদ মাহমুদ সুজন বলেছেন, আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।

তামিম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তামিমের সঙ্গে ড্রাফটের দিনই (বিপিএলের ড্রাফট হয়েছিল রোববার) কথা হয়েছিল। বলছিল যে ওর ইনজুরিটা আছে ব্যথা করছে ব্যাক পেইন আছে। আমাকে ম্যানেজ করেই খেলতে হবে যদি আমি খেলতে চাই। সেটা আমি পরিষ্কার করে দেবো বোর্ডে। জানিয়ে দেব।

সুজন আরও বলেন, সে বলে গেল এইটুকুই যে আমার ব্যথা হচ্ছে। পেইনটা খুব বেশি। আমি বললাম, নেক্সট পরিচর্যাটা কী? ওর আরেকটা ইনজেকশনের চান্স থাকতে পারে হয়তো–বা।

এরপর মাহমুদ জানান, তামিম তাকে বলেছেন, ‘আমার আসলে এভাবেই যাবে। ভালো কিছু হবে না। আমার ব্যথা হয়। অনেক ব্যথা হয়।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। অনেকে বলবে, অনেক তরুণ ছেলেরা যাচ্ছে। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকেরা দলে নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই সেরা। এদের ওপর আস্থা রাখতে হবে।

৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।

বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। 

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit