শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন করেন..নাজমুন আরা সুলতানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জন্মগ্রহণ এর সাথে সাথেই জন্মনিবন্ধন আপনার শিশুর মানবাধিকার। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নাগরিক এর জন্মনিবন্ধন আবশ্যক এই লক্ষ্য অর্জনে এবং জনগনকে এই বিষয়ে সচেতন করার লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার  স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক,  নাজমুন আরা সুলতানা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে বড়নাল ইউনিয়ন পরিষদের আয়োজনে বড়নাল বাজার সংলগ্ন ইদ্রিস মিয়া পাড়ায় জন্ম ও  মৃত্যু  নিবন্ধন  ক্যাম্পেইন উদ্বোধনীয় অনুষ্টানে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইলিয়াছ এর সভাপতিত্বে বড়নাল বাজার সংলগ্ন ইদ্রিস মিয়া পাড়ায় জন্ম ও  মৃত্যু  নিবন্ধন  ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি   জেলার  স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক,  নাজমুন আরা সুলতানা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,সহ  ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  ক্যাম্পেইনে আগত অভিভাবক দের সাথে মতবিনিময় এবং শিশুদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit