শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

‘বিশ্বকাপে তামিম ভাইকে মিস করব’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের।

তামিমের ফিটনেস নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। তামিম বিশ্বকাপে খেলবেন কী খেলবেন না এ নিয়ে বহু রকমের কথা শোনা গেছে। 

শেষমেশ সত্যি হয়ে গেছে শঙ্কাটাই। বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি তামিমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষেও ঘুরেফিরে এসেছে তামিম প্রসঙ্গ।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে শেষ ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ (বিশ্বকাপের) দল ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেক দিন খেলেছি আমরা। তিনি

বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই মিস করব। অনেক কিছু শিখেছি। অবশ্যই মিস করব।’

সিরিজের শেষ ম্যাচে কিউইদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে হারলেন টাইগাররা। 

হার নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্ত বলেন, ‘হারা তো হারাই, ১ রানে হারাও হারা, ১০০ রানেও হারা হারা। ম্যাচ হেরেছি, হতাশাজনক। এখান থেকে আমরা কী শিখলাম এই অভিজ্ঞতা নিয়ে যদি বিশ্বকাপে যেতে পারি তা হলে তা কাজে দেবে। 

সিরিজ শেষেই বিশ্বকাপের উদ্দেশে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit