শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শীর্ষ চার নয়, বিশ্বকাপ জিততে চান বাবর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের শেষ দল ছিল পাকিস্তান। তবে বাবর আজম মনে করিয়ে দিলেন যে, দিনকয়েক আগেও তারা ছিলেন বিশ্বের একনম্বর ওয়ানডে দল। গতবার ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হয়নি পাকিস্তানের। এবার শুধু শেষ চার নয়, আরও ওপরে ওঠা তাদের লক্ষ্য। 

ভিসা জটিলতার কারণে দেরিতে ভারতের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবর আজম।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘শীর্ষ চারে খেলা একটি ছোট লক্ষ্য। আমরা বিশ্বকাপ জিততে চাই। যখন জেতার ক্ষুধা থাকে, তখন আপনি ভালো খেলেন।’ 

তিনি আরও বলেন, ‘এশিয়া কাপে শেষ দুটি ম্যাচের আগে আমরা ভালো খেলেছিলাম। যদি যেভাবে শেষ করা উচিত ছিল, সেভাবে আমরা পারিনি। তবে ভুল থেকে শিক্ষা নিয়েছি। সেসব পেছনে ফেলে এসেছি। এশিয়া কাপ ছিল অন্য টুর্নামেন্ট। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৪ অক্টোবর কী হবে? সেদিন আহমেদাবাদে ভারত-পাকিস্তান মহারণ। ২০১৬ টি২০ বিশ্বকাপের পর আবার পাকিস্তান খেলবে ভারতে। ক্রিকেটে এ দুই পড়শির লড়াই কি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম? 

জবাব দিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। বললেন, ‘পাক-ভারত ক্রিকেট দ্বৈরথ মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ, দিনশেষে এটা শুধুই একটা খেলা। আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব? আমরা ক্রিকেট খেলব। খেলাকে খেলার মধ্যেই রাখুন। এটা শুধুই ক্রিকেট, যুদ্ধ নয়।’

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit