শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এক সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি: তামিম ইস্যুতে ওমর সানী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ Time View

স্পোর্টস ডেস্ক : সব নাটকীয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার পিঠের ইনজুরির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।

তবে তামিম ইকবালের দল থেকে বাদ পড়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে— ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। 

এদিকে সাবেক এই অধিনায়কের বাদ পড়া নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন— আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন— ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমনকি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

এ অভিনেতা আরও লেখেন— মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তা হলে বলতাম— ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।

আজ বিকালে ভারতের গোয়াহাটির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন টাইগাররা। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ২ অক্টোবর। দুটি ম্যাচই হবে আড়ইটায়।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দল দুটি ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট। আগামী ১৯ নভেম্বর একটি দলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit