শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির দ্বিতীয়বার পাবনা সফর।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, রাষ্ট্রপতি ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনা শহিদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছবেন এবং পাবনা সার্কিট হাউসে রাতযাপন করবেন। 

২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় সড়কপথে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে পুনরায় পাবনা সার্কিট হাউসে আসবেন।

সার্কিট হাউসে রাতযাপন শেষে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।

আরও পড়ুন: দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণসহ ঝড়ের আভাস

এর আগে ১৫ মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ মে রাষ্ট্রপতিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit