শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীর আমদিয়া ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৮ Time View
মো: সালাহউদ্দিন আহমেদ,মাধবদী : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন  আমদিয়া ইউনিয়ন ছিলো একটি অবহেলিত অনুন্নয়ন ইউনিয়ন। দীর্ঘ তিন দফায় এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বিএনপি পন্থী নেতা নাজিমউদ্দীন ভূইয়া রিপন। পরবর্তীতে নাজিমউদ্দীন  ভূইয়া রিপন বিএনপি থেকে আওয়ামিলীগে যোগদান করলেও তার দীর্ঘ শাসন আমলে এই আমদিয়া ইউনিয়ন রয়ে যায় অবহেলিত লাগেনি উন্নয়নের ছোঁয়া। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজিমউদ্দীন ভূইয়া রিপন আওয়ামিলীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেন কিন্তু আওয়ামিলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আমদিয়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয় লাভ করেন আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু। আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অবহেলিত আমদিয়া ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাথরা গ্রাম থেকে বাগেশ্বর গ্রামের শেষ পর্যন্ত মাটির কাঁচা রাস্তা ও একই ওয়ার্ডের আমদিয়া থেকে কান্দাপাড়া হয়ে আদর্শ বাজার পর্যন্ত এই দুইটি রাস্তা পাকাকরনে ছিলো সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া। সে চাওয়া বিগত চেয়ারম্যানের দীর্ঘ শাসন আমলে পূরণ না হলেও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু দায়িত্ব নেয়ার পর তিনি এই রাস্তা গুলোকে পাকাকরণের কাজ শুরু করেন যা চলমান রয়েছে। এছাড়াও ৭ নং ওয়ার্ডের আমদিয়া বাজার থেকে নুরার বাড়ি পর্যন্ত আরসিসি ডালাই রাস্তার কাজ সম্পন্ন হয়ে বাকি রাস্তাটুকুর নির্মান কাজও চলমান রয়েছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা ভোগীদের ক্ষেত্রে এসেছে স্বচ্ছতা। বিজিডি চাল বিতরণের কার্ডে যুক্ত হয়েছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। বিগত চেয়ারম্যান নাজিমউদ্দীন ভূইয়া রিপন সপ্তাহে দুইদিন ইউনিয়ন পরিষদে আসলেও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু সপ্তাহে পাঁচদিনই ইউনিয়ন পরিষদে আসেন। বর্তমান চেয়ারম্যানের সাথে কথা বলতে সাধারণ মানুষের দরজায় দাড়িয়ে থাকতে হয়না চেয়ারম্যানের রুমের দরজা খোলা রাখেন সবসময় যেকেউ নির্দিধায় কথা বলতে পারেন তার সাথে।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার নিয়ে ছিলো সাধারণ মানুষের ভোগান্তি ও নানান ধরনের অভিযোগ এখানেও বর্তমান চেয়ারম্যান এনেছেন পরিবর্তন স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি এই ইউনিয়নবাসী যতদিন চাইবে ততদিন আমি তাদের সেবা করে যাবো। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ এই ইউনিয়নের যেকোনো উন্নয়নের ব্যপারে যথেষ্ট আন্তরিক তাদের দিক নির্দেশনায় এই ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রা চলমান থাকবে। উল্লেখ্য, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর পাকুড়িয়ায় ছয়টি, ভূইয়মে দুইটি, বড়দিয়ার তেতুলিয়ায় চারটি, কান্দাইলে সাতটি, আখালিয়ায় পাচটি, বুনাইদে দুইটি, বেলাবতে তিনটি,চানগাওয়ে ছয়টি,ধর্মপুরে দুইটি এবং আরসিসি ডালাই তিনটি রাস্তা সম্পন্নসহ ইউনিয়নের বেশ কয়েকটি সামাজিক কবরস্থান ও মসজিদের কাজে অনুদান প্রদান করেন চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু । 

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit