রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ঢাবিতে প্রথম সিএএস একাডেমিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান কেমিক্যাল সোসাইটির সিএএস বিভাগের উদ্যোগে প্রথম সিএএস সম্মেলন আজ ২৬ সেপ্টেম্বর (২০২৩) মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তিরাউত ভিলাইভান, সিএএস-এর সিনিয়র আঞ্চলিক পরিচালক মিস জো-আন চিয়া এবং আঞ্চলিক ব্যবস্থাপক আন্দ্রে ম্যাকি বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মৌলিক গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সিএএস সাইফাইন্ডার’ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে গবেষকদের অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করতে হবে। শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা এই সম্মেলন থেকে বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী কৌশল সম্পর্কে জানতে পারবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit