রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ঢাবি’র শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারির কারিগর : ঢাবি উপাচার্য

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারির কারিগর হিসেবে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন সুযোগ-সুবিধা ও সম্পদের যথাযথ ব্যবহার করে তাদের বিশ্বমানের দক্ষ ও  সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে যে কোন সহায়তা এবং সুরক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়  সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে। 
আজ ২৬ সেপ্টেম্বর (২০২৩) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের  ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ ১ম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং আইন অনুষদের ডিন ড. সীমা জামান বক্তব্য প্রদান করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ভাষা বিজ্ঞান বিভাগের ফারজানা ইসলাম ইশরা, গণিত বিভাগের ঋতি রাহা, আইন বিভাগের রওনক রঙ্গন এবং ফার্মেসী বিভাগের সামিয়া আহসান লেসলি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহ-শিক্ষাসহ নানা ধরনের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশসেরা শিক্ষার্থী হিসেবে ছাত্র-ছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলাবোধ, আইন-কানুন এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে উঠতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অর্ন্তভুক্তিমূলক ক্যাম্পাস হিসেবে উল্লেখ করে এর মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখা এবং পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সচেতন থাকার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit