রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ঢাবিতে স্বামী বিবেকানন্দ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের উদ্যোগে ‘বুদ্ধ ভাবাদর্শের মূর্ত প্রকাশ স্বামী বিবেকানন্দ’ শীর্ষক এক সেমিনার আজ ২৬ সেপ্টেম্বর (২০২৩)  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার দেব এবং আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুরের রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ ও পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।

প্রো-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দ দুটি ভিন্ন সময়ে জন্মগ্রহণ করলেও তাঁদের মানবতাবাদী কাজের ধরণ ছিলো একই। তাঁরা দুজনই মানব সেবার জয়গান করেছেন। এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মূল্যবোধকে দৃঢ় করবে এবং তাদের মধ্যে মানবপ্রেমকে জাগ্রত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit