বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের সহযোগীতায়  কলেজে ভর্তি হচ্ছে ইলিয়াছ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও’র)  সহযোগীতায়  কলেজে ভর্তি হচ্ছে কৃষকের ছেলে মো.ইলিয়াছ হোসেন। সোমবার (২৬ সেপ্টেম্বর)  সকালের দিকে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী মো.ইলিয়াছ হোসেন এর হাতে কলেজে ভর্তির জন্য নগদ আর্থিক অনুদান তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

মো.ইলিয়াছ হোসেন উপজেলার গোমতি ইউনিয়নের ১নং ওয়ার্ড শান্তিপুর এলাকার মো.জাহাঙ্গীর হোসেন এর ছেলে। জানা যায়,মো.ইলিয়াছ হোসেন মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করে। পরে ফেনী পলিটেকনিক্যাল  ইনস্টিটিউটে  ভর্তি তালিকায় তার নাম আসে।আর্থিক সংকটের কারণে উচ্চ মাধ্যমিকে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে বলে তার বাবা এসেছিল উপজেলা প্রশাসন এর কাছে।উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে  উচ্চ মাধ্যমিকে তার ভর্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আবেদন করলে  উপজেলা নির্বাহী অফিসার  মো.ইলিয়াছ হোসেন এর আবেদনের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  কলেজে ভর্তির জন্য তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।এবং ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যেতে যেকোন সহযোগীতার আশ্বাসও দেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র  সহযোগীতা পেয়ে মো.ইলিয়াছ হোসেন বলেন, ভর্তির টাকার জন্য আমার লেখা পড়া অনিশ্চয়তার মধ্যে ছিলো। ইউএনও স্যারের সহযোগীতায় আমি এখন কলেজে ভর্তি হতে পারবো। আমি স্যারের কাছে আজীবন ঋণি হয়ে গেলাম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, মানুষের কল্যাণের জন্য সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। এখানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি নিজস্ব উদ্যেগে এ এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি।মাটিরাংগা উপজেলার একটি সন্তানও যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে সেটি নিশ্চিত করতে সব সময় উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit