বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

রামগড়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও প্রসাধনী সহ ১চোরা কারবারি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও প্রসাধনী  সহ চোরাচালান চক্রের মো. হানিফ (৪২),কে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রবিবার (২৪সেপ্টেম্বর)  বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর দিক-নির্দেশনায়  গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি চৌকস দল রামগড় থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে রামগড় বাজারে ১নং পৌর ওয়ার্ডের বল্টুরাম ইসলামপুর মো. মামুনের সেমিপাকা বসতঘরের ভেতরে বামপাশের কক্ষ থেকে  আসামী মো. হানিফ (৪২),কে ১৪ প্রকারের ভারতীয় ঔষুধ এবং প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য-২,৮৪,৩১০/— (দুই লক্ষ চুরাশি হাজার তিনশত দশ) ভারতীয় রুপি। 
গ্রেপ্তারকৃত আসামী মো. হানিফ (৪২) খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থা ও মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানা পুলিশ।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন মাদক ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতা রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ০৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit