শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

গুইমারায়  পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈমাতাই খালের পানিতে ডুবে অপু বিশ্বাস ত্রিপুরা ও চন রঞ্জণ ত্রিপুরা নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে গুইমারার তৈমাতাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও ছেলে চন রঞ্জণ ত্রিপুরা (৫) গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যামরুন পাড়ার বাসিন্দা নজমোহন ত্রিপুরার ছেলে-মেয়ে ।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মা-বাবা অন্যের জমিতে কাজ করতে যায়। বিকালের দিকে বাড়িতে এসে ছেলে-মেয়েকে খোজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে তৈমাতাই খালে গোসল করতে গিয়ে প্রথমে মেয়েকে দেখতে পায়। আরেকটু সামনে গিয়ে ছেলেকেও খালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা তৈমাতাই খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত কার্যক্রম প্রত্রুিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit