শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

রামগড়ে ১৩ বছর পলাতক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনীর সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বছর পলাতক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের  মামলায়  ৬ মাসের  সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল বশর (৪৫)কে রামগড় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার, রামগড় সার্কেল  মোঃ নাজিম উদ্দিন,   রামগড় থানার অফিসার ইনচার্জ, রামগড় থানা, ইন্সপেক্টর(তদন্ত), রামগড় থানার সার্বিক তত্বাবধানে  (২৩সেপ্টেম্বর) রাত অনুমান আড়াইটার দিকে রামগড় থানার উপ-পরির্দশক এসআই(নিঃ)/মোঃ সামছুল আমিন,সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে  ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বছর পলাতক ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল বশর(৪৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আবুল বশর খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের ছেলে। রামগড় থানা পুলিশ জানায়, সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি আবুল বশর দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
তার বিরুদ্ধে একটি জিআর সাজা পরোয়ানা এবং দুটি জিআর পরোয়ানাসহ মোট তিনটি পৃথক মামলার মূলতবী ছিলো। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)    মো.মিজানুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক  যথা সময়ে  আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit