বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কুকুরের আক্রমন থেকে বাঁচতে দুর্গাপুরে ব্যবসায়ীর মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কুকুরের আক্রমন থেকে পালাতে গিয়ে দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরবর্তিতে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবুল মিয়া। আব্দুর রাজ্জাক পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার রজব আলীর ছেলে। সে দুর্গাপুর বাজারের ফলব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের কালিকাপুর সড়কে দুর্ঘটনায় আহত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।

মোটরসাইকেল চালক বাবুল মিয়া বলেন, মোটরসাইকেলে দুইজন বাড়ি ফিরছিলাম, পথে কালিকাপুর সড়কে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের পিছনে তাড়া শুরু করলে বাঁচতে গিয়েই এই দূর্ঘটনা ঘটে। এই পাগল কুকুরের কারণে এর আগেও বহু মানুষ দূর্ঘটনার স্বীকার হয়েছেন, এর একটা বিহিত করা প্রয়েজন।নিহতের ছোট ভাই রমজান মিয়া বলেন, হাসপাতাল থেকে মরদেহ বাড়ি আনা হলে আজ বাদ জুম¥া জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit