বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দেশের উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের বিকল্প নেই- পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

মো.জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতো ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা ও দেশের উন্নয়নে সুশৃঙ্খলভাবে কাজ করার মতো নজির স্থাপন অতীতের কোনো সরকার করে দেখাতে পারেনি।শুক্রবার (২২রসেপ্টেম্বর) বান্দরবান সদর থানার মেঘলা এলাকায় সনাতন ধর্মালম্বীদের সৎসঙ্গ বিহার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার । আর ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে জনহিতকর কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশের গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে ও হিজড়া ভাতা, এছাড়া বিনামূল্যে ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এসব ভাতা পেয়ে দরিদ্র ও অস্বচ্ছল মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালাতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, এ সরকার দেশের মানুষের কল্যাণে আজীবন নিবেদিত থাকবে।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৯০লক্ষ টাকা ব্যয়ে সৎসঙ্গ বিহারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।বান্দরবান সৎসঙ্গ বিহারের সভাপতি এডভোকেট তপন কান্তি দাশ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো.শামসুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সনাতন ধর্মালম্বী নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit