শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

অশান্তির আগুন থামছেই না, মণিপুরে ফের কারফিউ জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতার পাঁচ যুবকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মণিপুরের ইম্ফল উপত্যকায় আন্দোলনে নামে স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ভারতের মণিপুর রাজ্য চলতি বছরের মে মাস থেকেই উত্তাল। মেতেই সম্প্রদায়ের সঙ্গে অন্য আদিবাসী গোষ্ঠীগুলোর দফায় দফায় সংঘাতের কারণে গোটা রাজ্যজুড়েই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি পাঁচ গ্রামরক্ষককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। গ্রেফতারদের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দেয় স্থানীয় ৬টি লোকাল ক্লাব ও নারীদের এক সংগঠন।
 
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা পূর্ব ইম্ফলের আন্দ্রো ও প্যারোম্পেট থানা এবং ইম্ফলের পশ্চিমের জেলা সিংজাম, কোয়াকিথেল এবং মায়াং পুলিশ ফাঁড়িতে আক্রমণের চেষ্টা করে। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচ যুবককে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। আর ঘটনার প্রতিবাদ জানাতেই তারা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল।
 
পরিস্থিতি শান্ত করতে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফলের জেলাগুলোতে পূর্ণরূপে কারফিউ জারি করেছে। এ ছাড়াও নিরাপত্তাবাহিনী ও থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। চলতি বছরের মে মাসের শুরু থেকে মণিপুর রাজ্যে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। এখন পর্যন্ত চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit