বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতেই ৪ গোলের জয় আর্জেন্টিনার

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : দুই দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা অব্যাহতি সেবা পুনরায় চালু করার জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। অবশেষে মিয়ানমার ১৪ সেপ্টেম্বর প্রাসঙ্গিক এই বিধান পুনরায় চালু করতে সম্মত হয়েছে। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে  একথা বলা হয়েছে।

উভয় দেশের পররাষ্ট্র দপ্তর সমঝোতা স্মারক পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মিয়ানমারকে বাংলাদেশ সরকারের সম্মতি জানিয়েছে।

২০০৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে সতর্কতামূলক বিধিনিষেধের ব্যবস্থা হিসাবে, ২০২০ সালের ২৮ মার্চ   মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে একতরফাভাবে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পুনরায় চালু এই সমঝোতা স্মারকের অধীনে, উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসার প্রয়োজন ছাড়াই সর্বাধিক ৯০ দিনের জন্য একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।

সমঝোতা স্মারক পুনঃস্থাপন শুধুমাত্র সরকারী সফরকে সহজতর করবে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit