বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতেই ৪ গোলের জয় আর্জেন্টিনার

ইইউ পর্যবেক্ষক না এলে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক আসা না আসাতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতায়ও কোনো প্রভাব পড়বে না। অতীতের নির্বাচনগুলো তাই বলে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের (এলান) কারাদণ্ডের রায়ের পর ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে। এখন বলছে, তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটা কথা বলি আপনাদের, গত নভেম্বরে বাংলাদেশ-ইইউ সম্পর্কের ৫০ বছরের মাথায় এসে প্রথম রাজনৈতিক আলোচনা হয়েছিল পদ্মায়। এনরিকে মোরা আপনাদের প্রশ্নোত্তর দিয়েছেন, ব্রিফ করেছেন। তখনকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কিছু অংশ, বিএনপির কিছু অপপ্রচার মিলিয়ে আপনারা আশঙ্কা করেছিলেন, সেই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন নেতিবাচক কিছু বলেছে।

শাহরিয়ার আলম বলেন, টানা গত কয়েক বছর ধরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়েছে। এনরিকে মোরার সঙ্গে সেই সংলাপ হওয়ার পর গত মার্চে আমরা ইউরোপীয় ইউনিয়নে গিয়েছি। তাদের পাঁচটি বিভাগের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে। ফিরতি সফরে, আমরা দুয়েকজনের সঙ্গে আলাপ করেছিলাম, এর মধ্যে দুয়েকজন এসে ঘুরে গেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন, সার্বিক অর্থে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর।

এর সঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোকে অতি সরলীকরণ করে কোনো সিদ্ধান্তে আসার সুযোগ নেই। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব চ্যালেঞ্জ আছে। আরেকটি বিষয়- আমি একটু অনুরোধ করবো, সতর্কভাবে প্রচার করবেন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। জাতীয়তাবাদী দলের সঙ্গে আলাপ করেছেন। তাদের জোটের অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন। তারা নির্বাচনে আসবেন কি, আসবেন না, এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি পাঠানোর একটি বড় ক্রাইটেরিয়া বলে আমরা আগে থেকে জানি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit