মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়ন মেলা উদযাপনের পর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উন্নয়ন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান।

উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উন্নয়ন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, ওসি সোহেল রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে আরো বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যন সহ সদস্যবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিব সহ উদ্যোক্তাগণ , উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জাতীয় স্থানীয় সরকার দিবসের ওপর গুরুত্বারোপ করে বক্তাদের আলোচনা শেষে মেলার অংশ গ্রহণকারী দপ্তরগুলোকে সম্মাননা পুরস্কার ও সেরা স্টলগুলোকে শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়। মেলার সমাপনী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। মূলত: জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা বাড়াতেই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit