শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

‘প্রধানমন্ত্রী যদি বলেন, আমাদের ছাড়া আর কাউকে ভোট দেবেন না, তখন হস্তক্ষেপ করতে পারব’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তাদের ভোট চাওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রধানমন্ত্রী যদি বলেন, আমাদের ছাড়া আর কাউকে ভোট দেবেন না, তখন ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করতে পারব।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভোটের পরিবেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষণে রেখেছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। ভোটের পরিবেশ নিয়ে কি আপনাদের কাজ করার সুযোগ রয়েছে—বিরোধী দলগুলো যে অভিযোগগুলো করছে; ভোটের পরিবেশ এখন নেই, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘খুব জটিল প্রশ্ন, আমি উত্তর দিতে পারব না এই মুহূর্তে। ভোটের পরিবেশ আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করতে থাকব। এটাকে বলে প্রক্ষেপণ; নির্বাচন তিন মাস পরে হবে, ছয় মাস পরে হবে কিন্তু আমাদের পর্যবেক্ষণ বা প্রক্ষেপণ অবশ্যই সজাগ রাখতে হবে।’

পক্ষেপণের ব্যাখ্যায় তিনি বলেন, মনে করেন, আপনারা বলছেন, আমরা পারি না। কালকে জেলা প্রশাসকরা একটা অ্যাসোসিয়েশন করলেন। ওরা সবাই ঢাকায় এসে বললেন এবার আমরা একটা বিশেষ দলকে অবশ্যই অবশ্যই ক্ষমতায় নিয়ে আসব। নির্বাচন আরও ছয় মাস পরে। আমরা কি নিশ্চুপ বসে থাকব? এখানে তাদেরকে তো একটা নির্দেশনা দিতে হবে, না, এভাবে আপনারা আচরণ করতে পারেন না।

‘কারণ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদ, অনেক ক্ষেত্রে তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচনের সময় অতি অনিবার্য প্রয়োজনীয় আইন-শৃঙ্খলনার বিষয়টি তাকেই দেখতে হয়। কাজেই কোনোভাবেই আমরা চাইব না যে, কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক কোনো আচরণ প্রতিফলিত হোক,’ বলেন তিনি।

ভোট চাওয়ায় ডিসিকে প্রত্যাহারকে আইওয়াশ বলছে বিরোধী পক্ষ—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটার প্রশ্ন (জবাব) আমি দেব না।’জামালপুরের জেলা প্রশাসকের ক্ষেত্রে যেমন উদ্যোগ নেওয়া হয়েছে, সে রকম আরও উদ্যোগ নির্বাচন কমিশন নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি আমাদের কাছে এ রকম কিছু প্রতীয়মান হয় আমরা তখন নিশ্চয়ই এ ধরনের উদ্যোগ নেব।’
 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit