শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আদিলুর ও নাসির উদ্দিনের দণ্ডাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : মানবাধিকার সংস্থা অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দীন এলানের কারাদণ্ডের রায়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দীনের সাজা ও কারাদণ্ডাদেশে রাষ্ট্রীয় রোষের বহিঃপ্রকাশ। এই রায়ে এটা আরও একবার প্রমাণ হল যে দেশের মানবাধিকার পরিস্থিতি কত সোচনীয়! অধিকার এর মত শীর্ষ মানবাধিকার সংস্থার দুই প্রধান ব্যক্তিকে যদি সরকারের কথিত ভুল তথ্যের জন্য এক দশক ধরে হয়রানিমূলক মামলায় ধারাবাহিক নির্যাতন- নিপীড়নের শিকার হতে হয় এবং সর্বশেষে আদালতের রায়ে দুই বছরের দণ্ডাদেশ আর জরিমানা গুণতে হয় তা মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গুম- খুন- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় সন্ত্রাসসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ করে জনগণের মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকার রক্ষায় বহুবছর ধরে অধিকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে। মানবাধিকারের পক্ষে তাদের তৎপরতা মানুষের ভরসারও যায়গা হয়ে উঠেছে। তাদের নিবেদিতপ্রাণ তৎপরতা জাতীয় ও আন্তর্জাতিকভাবেই প্রশংসিত হয়েছে। তাদেরকে সহায়তার পরিবর্তে সরকার তাদের তহবিল বন্ধ করে দেয়াসহ নানাভাবে হয়রানি করে আসছে।

বিবৃতিতে সাইফুল হক আরো উল্লেখ করেন, বিতর্কিত আইসিটি আইনের আওতায় দায়ের করা হয়রানিমূলক এই মামলা বহু আগেই তার ‘মেরিট’ হারিয়েছে। এরপর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সর্বশেষ সাইবার নিরাপত্তা আইন পাশের পর এসব মামলা বাতিল হবার কথা। অথচ সরকার বাতিল হওয়া আইনের মামলাগুলোকেও স্বাধীন মতপ্রকাশ ও অনুসন্ধানী সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবহার করে আসছে।

তিনি ক্ষোভের সাথে বলেন, অনাকাঙ্খিতভাবে সরকার দেশের বিচার ব্যবস্থাকে তাদের অনুগত করে করে ফেলেছে; বিরোধী মত ও বিরোধী দল দমনে তারা বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে। এই পরিস্থিতি দেশে আইনের শাসনকে গুরুতর ঝুঁকির মধ্যে নিক্ষেপ করেছে। তিনি অনতিবিলম্বে অধিকার এর আদিলুর রহমান খান ও নাসিত উদ্দিন এলানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দাবি করেন। একইসাথে তিনি নিবর্তনমূলক সকল কালাকানুন বাতিল করারও আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit