বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দুর্গাপুরে পুকুরে মিলল শিশুর মরদেহ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ১০ বছর বয়সী শিশু শাওন হাসান ফাহিম। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় দুরচিন্তায় পড়ে খুঁজছিল পরিবারের লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পাশেই পুকুর পাড়ে এক জুতা ও পুকুরের পানিতে অপর জুতা দেখে পানিতে তল্লাশি চালায় পরে পুকুরেই মিললো শিশুর নিথর দেহ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ের মধুয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিম ওই গ্রামের আবু বক্করের বড় ছেলে এবং মধুয়াকোনা আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে বাড়ি থেকে বের হয় শিশু ফাহিম। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে তারা বাড়ির পাশে পুকুরের কাছে ফাহিমের এক জুতা ও পানিতে অন্য পায়ের জুতা পড়ে থাকতে দেখে। এ সময় পুকুরে নেমে খোজাঁখোঁজি করলে পানির নিচে ফাহিমের মৃত দেহ খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন।

মৃত শিশু ফাহিমের ফুফাতো ভাই জুয়েল মিয়া বলেন, প্রথমে পুকুর পাড়ে ফাহিমের জুতা দেখে সন্দেহ জাগে। পরে পানিতে আরেকটি জুতা দেখতে পেয়েই পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে একজনের পায়ে ফাহিমের মৃত দেহ লেগে যায়। তিনি আরও বলেন, ফাহিমের খেছুনী রোগ ছিল। ধারনা করা হচ্ছে পুকুরে যখন সে নেমেছে তখনই খেছুনী শুরু হলে পুকুরের পানিতে ডুবে যায়।ইউপি সদস্য মো. মুকছেদুল হক বলেন, এ ঘটনাটি খুবই বেদনা দায়ক। সকলের সহায়তায় ফাহিমের মরদেহ বাড়িতে আনা হয় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন প্রশাসনের সাথে কথা বলে শুক্রবার রাতেই ফাহিমের জানাজা সম্পন্ন করেছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit