বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

‘আদিলুরকে নিয়ে ইইউ পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ :  মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমানের দুই বছরের সাজার রায় নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে সরকারপ্রধানের যোগ দেওয়া নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

শাহরিয়ার আলম আরও বলেন, আমরা যেটা মনে করি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের ন্যাচারাল রিলেশন আছে। সেই জায়গা থেকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, সেটা যদি আবার হয় আদালতের বিচারাধীন, আশা করি ইউরোপীয় পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না।  ইউরোপীয় কাউন্সিল এটা আমলে নেবে না। এটার ভোটাভুটি আমরা দেখবো। ভোটাভুটির ফলশ্রুতিতে অনেক কিছুই হয়। এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা চক্রান্ত হলে আমরা অবশ্যই আমলে নেব।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ওনারা (ইইউ পার্লামেন্ট) যেটা করছেন, সেটার লেজেসলেটিভ অথরিটি নেই। ওনাদের ৭৫৩ জন সদস্য,  অনেকেই অনেক মন্তব্য করেন। তবে কেউ কেউ আবার ইনিশিয়েটিভ নেয় বক্তব্য দেয়ানোর জন্য। প্ররোচনাও দেয়। দেশে আপনারা কথাবার্তা বলেন বলেই তারা বড় মজা পায়। আপনারা যদি ইগনোর করতেন, তাহলে তারা বক্তব্য দিতেন না। অন্য দেশে ইগনোর করে, ভারতের বিরুদ্ধে কিছু বললেই তারা ইগনোর করে। কিন্তু আপনারা এটাকে খুব মানেন। কেউ বললেই আপানারা লাফায়া ওঠেন। এটা একটা বড় সমস্যা। আগামীতে ইনশাল্লাহ আপনারা দেশের দিকে মনোযোগ দেবেন। বিদেশের দিকে মনোযোগ কম দেবেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনও উপস্থিত ছিলেন। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানসহ দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit