বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চাঁদাবাজি মামলায় থানা বিএনপির আহ্বায়কসহ ১১ জন খালাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ওয়ান ইলেভেন সরকারের আমলে দায়েরকৃত চাঁদাবাজি মামলায় মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনসহ ১১ জন খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মামলায় রায়ে তাদের খালাস দেন।আর এ বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ ইকবাল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মকবুল ইসলাম। ঝাপা বাওড়ের তৎকালীন সম্পাদক গোপাল বিশ্বাষ বাদি হয়ে চাঁদাবাজির এ মামলাটি দায়ের করেন।

অ্যাডভোকেট মকবুল ইসলাম জানান, গোপাল বিশ্বাস বাদি হয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ঝাপার সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, মাদ্রাসা শিক্ষক আবদুর রশিদ মুকুলসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দুই লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে থানায় মামলাটি করেন। পরে ২০১১ সালের দিকে মামলার তদন্তকারি অফিসার ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘদিন ধরে স্বাক্ষীদের শুনানীতে অভিযোগ প্রমানিত না হওয়ায় গতকাল বৃহস্পতিবার আদালত এ মামলার চুড়ান্ত রায়ে শহীদ ইকবাল হোসেনসহ সব আসামিকে খালাস দেন। অবশ্য ইতিমধ্যে ১১ আসামির মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপর একজন বিদেশে রয়েছেন। অন্যদিকে রায়ের পর বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বর থেকে শহীদ ইকবাল হোসেনসহ অন্যদেরকে অভ্যর্থনা জানান।

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit