মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে ফন্সিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর থেকে ৪৬৪ বোতল ফেন্সিডিল ও ৯৩০ পিস ইয়াবসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

এ সময় নগদ পাঁচ হাজার ২৫০ টাকা, একটি মোবাইল ও মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। আটককৃত মো. কামরুজ্জামান সানি (১৮) দুর্গাপুরের কানাইল গ্রামের আরজ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান, র‌্যাব-১৪ (সিপিসি-১) এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুর্গাপুরের দেবথৈল এর মধ্যম বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিনব কায়দায় পাচারকালে ড্রাম ট্রাকের কেবিনের ভেতর থেকে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রবের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লাখ সাত হাজার টাকা। ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবত ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় মাদক দ্রব্য সরবরাহ করে আসছিল। কামরুজ্জামান সানির বিরুদ্ধে মামলা দায়ের শেষে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit