রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আইয়ুব 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি ২০২৩-২০২৫ গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ খাসখবর সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি।

এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit