বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

অভিনেত্রীর বিরুদ্ধে ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : ছিলেন সরকারি কর্মকর্তা জিএসটি আধিকারিক। তবে চাকরী থেকে ইস্তফা দিয়ে নাম লেখান শোবিজে। এবার তারই নাম এল ইডি’র চার্জশিটে। মাসখানেক ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে ছিলেন অভিনেত্রী কৃতি ভার্মা।

এবার ২৬৩ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তার। মঙ্গলবার ইডি’র চার্জশিটে ১৪ জনের নাম উঠে আসে। সেখানে এই অভিনেত্রীর নামও রয়েছে।

জানা গেছে, টিডিএস রিফান্ড আর্থিক তছরূপের মামলায় মূলচক্রী তানাজি মন্ডল অধিকারী। কৃতি ভার্মার বিরুদ্ধে অভিযোগ, উর্ধ্বতন কর্তৃপক্ষের লগ ইন আইডি ব্যবহার করেই প্রেমিকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন অভিনেত্রী। সেই টাকায় সম্পত্তি কেনেন বলেও অভিযোগ। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

‘বিগ বস’, ‘এমটিভি রোডিজ’-এর মতো একাধিক হিন্দি রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে কৃতি ভার্মাকে। এছাড়াও, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ভূষণ পাতিল, রাজেশ শেট্টির নামও রয়েছে ইডি’র চার্জশিটে।

প্রসঙ্গত, ২০১৮ সালেই সরকারি পদ থেকে ইস্তফা দেন কৃতি ভার্মা। তখন তিনি থাকতেন দিল্লিতে। তারপরই মুম্বাইতে পা রাখেন। একাধিক রিয়ালিটি শোয়ের সুবাদে জনপ্রিয়তাও লাভ করেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit