শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ডোমারে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী হুমায়ুনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।থানাসুত্রে জানাযায়, জেলার পুলিশ জনাব মোঃ গোলাম সবুর (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশানায় ওসি (তদন্ত) মাসুদ করিমের নের্তৃত্বে চলমান বিশেষ অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ী থেকে মাদক মামলার ০২ বছরের সাজা প্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (২৬)কে গ্রেফতার করে পুলিশ।

উক্ত আসামী ২০১৭ সালে ডোমার থানা এলাকায় হেরোইনসহ ডোমার থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল। যাহার মামলা নম্বর জিআর-৩৪/১৭,এসসি-৩৪১/১৭। উক্ত মামলা সংক্রান্তে আসামী হুমায়ুুন বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করছিল। বর্নিত মামলাটির বিচার অন্তে জেলার বিজ্ঞ যুগ্ম ও দায়রা জজ আসামীকে ০২(দুই) বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit