বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে মা ও অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ছোটরউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৩ সেপ্টম্বর) বিকালে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে শিক্ষক হারুন অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আকরাম হোসেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা আক্তার ফেরদৌসী চৌধুরী, অভিভাবক সদস্য আব্দুস সালাম, মোজাফ্ফর হোসেন, ম্যানেজিং কমিটিক শিক্ষক প্রতিনিধি আব্দুল আজিজ প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা শেষে উক্ত বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে, স্কাউটিংসহ কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মননা স্বারক প্রদান করা হয়। এ সময় অতিথিগণ স্কুলের পরিবেশ, শিক্ষার মান এবং ছাদে লাগানো সব্জি ও ফুলের বাগান পরিদর্শন করে প্রসংশা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit