বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমার পানির পাম্প চোর গ্রেফতার, মালামাল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পানির পাম্প চোর গ্রেফতার, চুরিকৃত মালামাল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।থানাসুত্রে জানাযায়, গত ১০ সেপ্টেম্বর রাত্রীবেলা ডোমার থানাধীন বোরাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পানির পাম্প চুরি হয়। তাৎক্ষণিকভাবে চুরির ঘটনা সংক্রান্তে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য পাওয়া গেলে তাদের সাথে নিয়ে রাত্রীবেলা এসআই সিদ্দিকের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে এক পর্যায়ে পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের কিনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী চুরি যাওয়া ০১টি ১.৫ হর্স পাওয়ারের গাজী পানির পাম্প যাহার মুল্য অনুমান ১২,০০০/-(বার হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় বর্নিত স্কুলের নৈশপ্রহরীর অভিযোগের গ্রেক্ষিতে ডোমার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নম্বর-০৬(০৯)২৩। আসামীকে মামলা সংক্রান্তে ১১ সেপ্টেম্বর দুপুরে রফিকুল ইসলামকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী রফিকুল চুরির ঘটনায় একাধিকবার গ্রেফতার হয়েছিল সে চোর চক্রের সক্রিয় সদস্য।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit