শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ডিমলায় পুষ্টি সমন্বয় কমিটির সদস্য গণের অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগণের অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।গত ১১ সেপ্টেম্বর ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সদস্য সচিব ডাঃ মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সদস্য ভাইস চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ সরকার, নারী ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওরিয়্েেন্টশনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ওয়েবপোর্টালে উপজেলা পর্যায়ে পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রনয়ন ও অগ্রগতি প্রদান, পুষ্টি কমিটির তালিকা সহ সভার রেজুলেশন প্রদান সহ অনলাইনে যাবতীয় তথ্য প্রদান অন্যান্য বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়। জাতীয় পুষ্টি ওয়েব পোর্টালে প্রতিটি দপ্তর তাদের কাজ ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রোকসানা বেগম, আইসিটি স্পেশালিষ্ট জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মোছাঃ পোরসিয়া রহমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, জানো প্রকল্প, ইএসডিও, নীলফামারী।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit