বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বোচাগঞ্জে ২য় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার ২য় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং ৬নং-রনগাঁও ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বিকাল ৪টায় বাসদেবপুর মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ। উদ্বোধনী খেলায় সেতাবগঞ্জ স্পোর্টিং ক্লাব ৫-১ গোলের ব্যবধানে বেলাল ফুটবল একাডেমি বীরগঞ্জকে পরাজিত করেছে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ সরকার, দপ্তর সম্পাদক মোস্তাকিম বিল্লাহ জুয়েল, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মিরাজুল ইসলাম সহ এলাকার ক্রীড়ামোদি ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নৌপরিবহন মন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং বোচাগঞ্জের হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য গত বছর থেকে বোচাগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit