বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা ওসি‘র বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের অসন্তোষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনায় ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিক প্রতিনিধিগণ বক্তব্যে সয়ন হত্যাসহ অতি সম্প্রতি উপজেলার ফকিরগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে সাত দিনের ব্যবধানে চারটি মোটর সাইকেল চুরির ঘটনা, বিভিন্ন প্রাইভেট সেন্টার ও বাজার থেকে কয়েকটি বাই-সাইকেল চুরি, হাসপাতালে দুধর্ষ চুরি, একাধিক পয়েন্টে জুয়ার জমজমাট আসর ও গোটা উপজেলায় মাদকের ছড়াছড়ি কথা আলোচনা করা হয়। সভায় উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির অবনতিসহ উল্লেখিত ঘটনার বর্নণা দিয়ে আটোয়ারী থানা পুলিশ তথা বর্তমান অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেন। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শান্তি প্রিয় আটোয়ারী উপজেলার বর্তমান পরিস্থিতিতে আমরা বিচলিত। আমাদের যুব সমাজ দিন দিন বিপথগামী হচ্ছে। উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে আটোয়ারী উপজেলা বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে।

চেয়ারম্যানগণ ভবিষ্যতে বর্তমান ও.সি‘র সাথে আর কোন সভায় মিলিত না হওয়ারও মতামত প্রকাশ করেন। উপজেলা আইন শৃংখলা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা ওসির বিরুদ্ধে এক সাথে এভাবে অভিযোগ আটোয়ারীর ইতিহাসে প্রথম।

তিনি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সভার সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। সভার সভাপতি বলেন, এই সভার রেজুলেশন জেলা প্রশাসকের কাছে দেয়া হয়। আপনাদের অভিযোগ সমুহ লিপিবদ্ধ হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সাথে দেখবে। সভায় পুলিশ প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit