বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

মাটিরাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হোটেল- রেষ্টুরেন্টে  কাগজপত্র না থাকার অপরাধে একটি রেষ্টুরেন্ট ও একটি আবাসিক হোটেলে অভিযান  চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) বিকালের  দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার হোটেল-রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নিবন্ধন ও লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪-এর ৭ ধারা লঙ্ঘনের দায়ে মাটিরাঙ্গা আবাসিক হোটেল ও হাজী হোটেল কে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন,   জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit