শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

ফুলকপির ডাটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন ডাটা চচ্চড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাজারে উঠেতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি। তবে দামটা খুব িএকটা নাগালে নেই। তারপরেও, নতুন সবজি বলে কথা, দু একদিন তো মেন্যুতে থাকতেই পারে। কিন্তু দাম দিয়ে বাজার থেকে ফুলকপি কিনে এনে শুধু ফুল টুকু নিয়ে ডাটা গুলো ফেলে দিতে অনেকেরই কষ্ট হয়। তাই আর ফুলকপির ডাটা ফেলে না দিয়ে তা দিয়ে বানিয়ে ফেলুন চচ্চড়ি। জেনে নিন রেসিপি। 

উপকরণ: 

২০০ গ্রাম ‏ফুলকপির নরম ডাটা
১ টি ‏বেগুন
১/২ কাপ ‏কুমড়ো
১ টি ‏কাচা কলা
১ টি ‏আলু
১ চা চামচ ‏হলুদ গুড়া
২ টি ‏শুকনো মরিচ
৪/৫ টি ‏কাচা মরিচ ফালি
১ টেবিল চামচ ‏পেয়াজ কুচি
১ চা চামচ ‏রসুন কুচি
১ চা চামচ ‏জিরা
৪/৫ টি ‏কুমড়ো বড়ি
১ টি ‏তেজ পাতা
২ টেবিল চামচ ‏তেল
পরিমানমত ‏লবন

প্রস্তুত-প্রনালী:
১. ফুলকপির ডাটা পাতলা ছোট টুকরো করে কেটে গরম পানিতে ২ মিনিট ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। অন্য সব সবজি ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার অল্প পানি, লবণ, হলুদ ও কাচা মরিচ দিয়ে সেদ্ধ করে নিন পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত।

২. কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে একটু ভাজুন। হালকা লাল হয়ে গেলে এর মধ্যে ডালের বড়ি ভেঙ্গে গুড়ো করে দিয়ে দিন।

৩. ভালমত ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা বেগুন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। স্বাদ বাড়াতে এর মধ্যে কিছু ছোট কুচি চিংড়ি মাছ দিতে পারেন।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit