বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় ঋণের চাপে ঘাস পোড়া খেয়ে নারীর আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সন্ধ্যা রাণী (৪৬) নামে এক নারী ঘাস পোড়া খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দিঘলসিংহা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দিঘলসিংহা গ্রামে শ্রী বাস হালদারের স্ত্রী। সন্ধ্যারাণীর ছেলে রতন হালদার বলেন, মা সংসারের প্রযোজনে বেশকটি এনজিও সংস্থা ও স্থানীয় সুদে ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময় প্রায় ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন।

এ ঋণের কিস্তি ও সুদের ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধ দিতে ব্যর্থ হয়। সম্প্রতিকালে বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় সুদে ব্যবসায়ীরা টাকা পরিশোধ করতে ব্যাপক চাপ দিচ্ছিলো। মা তাদের চাপ সইতে না পেরে ঘাস পোড়া খেয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি সদস্য বায়জিদ হোসেন বলেন, আমি লোক মুখে খবর পেয়ে সন্ধ্যারাণীর বাড়ীতে যায়। তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। সেখান থেকে বাড়ীতে আনার পর তার মৃত্যু হয়।

চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা আবুল কাশেম বলেন, আমি লোকমুখে খবর পেয়েছি বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় সুদে ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ঋণ গ্রহণ করেন। এ ঋণের কিস্তি ও সুদের ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধ দিতে ব্যর্থ হয়। এনজিও সংস্থা ও স্থানীয় সুদে ব্যবসায়ীরা টাকা পরিশোধ করতে ব্যাপক চাপ দিচ্ছিলো। চাপ সইতে না পেরে এ নারী আত্মহত্যা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit