শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

‘মা হয়ে আমি এটা কীভাবে সইবো, আল্লাহ তুমি তো আছো’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগ থানায় নির্মম নির্যাতনের শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম হাসপাতালের ১১ তলার বিছানায় কাতরাচ্ছেন। 

মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের বিছানায় তার পাশে বসে অঝোরে কাঁদছেন মা নাজমুন নাহার। দুই ছেলের মধ্যে বড় সন্তানকে মুমূর্ষু অবস্থায় দেখে বারবার মূর্ছা যাচ্ছেন এই মা। 

কান্নাজড়িত কণ্ঠে নাঈমকে নির্যাতনকারী পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিচ্যুতির দাবি জানান তিনি। 

রোববার দুপুরে তার সঙ্গে কথা হয় যুগান্তরের। নাজমুন নাহার বলেন, কোনো দিন ছেলের গায়ে একটা ফুলের টোকাও দিইনি। আজ আমার ছেলেটাকে মেরে রক্তাক্ত করেছে। ছেলেটা কথাও বলতে পারছে না। মা হয়ে আমি এটা কীভাবে সইবো।  আল্লাহ তুমি তো আছো। তুমি এর বিচার কইরো। ওদের ছেড়ো না। 

নাজমুন নাহার আরও বলেন, আমার ছেলে তো কোনো অপরাধ করেনি। সে একটা ঘটনার কথা শুনে থানায় গেছে। বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা পরিচয় দিয়েছে। 

এর পরও এডিসি হারুন ১০-১৫ জনকে মেরে আমার কলিজার টুকরাটাকে আধমরা করে ফেলেছে। আমার ছেলেটা ঠিকভাবে কথাও বলতে পারছে না। 

মুমূর্ষু নাঈমের মা আরও বলেন, আমি আমার ছেলেকে নির্যাতনের বিচার চাই। এডিসি হারুন যেন না ছাড়া পায়। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হারুনকে গ্রেফতারের দাবি জানাই।

সূত্র :যুগান্তর
 

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit