বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নোয়াখালীতে জঙ্গলে মিলল জীবিত নবজাতক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে জঙ্গল থেকে এক জীবিত নবজাতক শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে তাৎক্ষণিক ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই এলাকার জঙ্গল এ নবজাতককে উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন ডুমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন। তিনি বলেন, স্থানীয় লোকজনকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শুনেছি।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে স্থানীয় এক বাসিন্দা উপজেলার সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই সড়ক দিয়ে যাওয়ার পথে জঙ্গল থেকে এক ছেলে নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। পরে তিনি সেখানে গিয়ে ওই নবজাতককে খালি শরীরে দেখে উদ্ধার করে। নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করে। তাদের অনেকেই নবজাতককে নিয়ে যেতে চায়।  পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি।  তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/ ০৭.০৯.২০২৩/রাত ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit