বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আবারও শ্রীলঙ্কায় পৌঁছালো সাকিববাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতেও শ্রীলঙ্কা গিয়েছিল সাকিবরা। সেখানে একটি ম্যাচ খেলে গিয়েছিল পাকিস্তানে। সেখানে দুটি ম্যাচ খেলেছে টাইগাররা। শনিবার (৯ সেপ্টেম্বর) প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কলোম্বো পৌঁছে বিমান বন্দর থেকে সরাসরি টিম হোটেলে গেছে দল। শুক্রবার বিকেলে অনুশীলন করবে টাইগাররা।

সুপার ফোরে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচেই হবে কলোম্বোতে। বাংলাদেশের লক্ষ্য এখন শ্রীলঙ্কার ম্যাচে। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে বড় জয়ের কোন বিকল্প নেই টাইগারদের।

সুপার ফোরে শেষ দুই ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়ে, কঠিন সমস্যায় বাংলাদেশ। এশিয়া কাপে যে তিন ম্যাচ খেলেছে, সেখানে শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং খুবই হতাশ করেছে। ইনজুরিতে ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল শান্তর এশিয়া কাপ মিশন শেষে হয়ে যাওয়া, দলের জন্য বড় সমস্যা কারন। নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন বা আফিফ হোসেনরা ব্যাটিংয়ের দায়িত্ব নিতে পারছেন না।

পাকিস্তানের কাছে ৭ উইকেটে পরাজিত ম্যাচে খুবই অগোছালো ব্যাটিং করেছে বাংলাদেশ। নিজেদের ইনিংসে ৬৮ বল আগেই অলআউট হয়েছে। ১৯ রানে শেষ ৫ উইকেট এবং ৮ বলের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়েছে।

ঐ ম্যাচে সাকিব ও মুশফিক দলের বিপর্যয়ে হাল ধরে হাফসেঞ্চুরি করলেও; ইনিংসকে টেনে নিতে পারেননি। দুজনই গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়ায়, পাকিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর দিতে ব্যর্থ হয়েছে। ফলে পরবর্তী দুই ম্যাচে ব্যাটিং নিয়ে অনেক হোম ওয়ার্ক করতে হবে বাংলাদেশকে।

নাহিদা /০৭.০৯.২০২৩/ রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit