বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্কনিউজঃ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ অক্টোবর এই শূন্য আসনে ভোটগ্রহণ হবে। এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। ভোট হবে ব্যালটে। কোনো সিসিটিভি থাকবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, নাটোর-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।

সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসনটি শূন্য হয়। গত ৩০ আগস্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কিউএনবি/নাহিদা /০৭.০৯.২০২৩/ রাত ৯.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit